যে আক্ষেপের কথা বললেন ক্রিকেটার মোহাম্মদ রফিক

১৫ নভেম্বর ২০২৪, ০৫:১৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক © সংগৃহীত

মোহাম্মদ রফিকক ছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার। ব্যাট-বলে পালন করতেন দলের অলরাউন্ডারের ভূমিকা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ নানা জয়ে তার ছিল অবদান। অবসর নিয়ে কাজ করছেন রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে। আসন্ন গ্লোবাল সুপার লীগকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুর। সেখানেই শুক্রবার (১৫ নভেম্বর) গণমাধ্যমের সাথে কথা বলেন সাবেক এই বাঁহাতি স্পিনার।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক আক্ষেপ করে বলেন,  ‘আমরা কিন্তু সবসময়ই রেডি থাকি। কখন আমাদের বোর্ড ডাকবে। দুঃখের বিষয়, আমরা অনেকদিন হলো অবসর নিয়েছি, এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। কিন্তু আমরা তাদের আশায় তো বসে থাকিনি। আমরা কিন্তু ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকি।’

মোহাম্মদ সালাহউদ্দিনকে দেশের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার বিষয়ে রফিক বলেন, ‘আমি ক্রিকেট খেলে যে অভিজ্ঞতাটা নিয়েছি, সেটা দেশের ক্রিকেটারদের মধ্যে ভাগাভাগি করতে পারছি না। এটা কিন্তু দুঃখ লাগে যে কেন পারছি না। দিন দিন কোচিংয়ের জায়গাটার উন্নতি হচ্ছে, এটা ভালো দিক। সালাহউদ্দিন কোচ হিসেবে যাচ্ছেন, ফলাফল ভালো হবে আশা করি।’

জাতীয় দলের সাবেক এই স্পিনার আরও বলেন, 'এখানে আমাদের শেখার কিছু নাই, খেলবে কিন্তু ওরাই। দেখতে হবে টিপস যে দিচ্ছি সেটা ওরা কাজে লাগাচ্ছে কিনা। এটা সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশের কোচরা কাজ করছেন একটি ইতিবাচক দিক। হতে পারে আপনি তাড়াতাড়ি ফলাফল পাবেন না। যখন সাড়া বাংলাদেশে স্থানীয় কোচ ছড়িয়ে যাবে, সবাই সবাইকে চিনবে, তখন ফলাফলটা ভালো পাবেন।’

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬