টেস্ট থেকে অবসরের ঘোষণা টিম সাউদির

১৫ নভেম্বর ২০২৪, ০২:৩৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
টিম সাউদি

টিম সাউদি © সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার টিম সাউদি। দীর্ঘ ১৮ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন এই কিউই পেসার। এবার টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন সাউদি। চলতি মাসেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ইংলিশদের বিপক্ষে হ্যামিল্টন টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন সাউদি। 

অবসরের ঘোষণা দিয়ে কিউই এই পেসার বলেন, ‘বড় হয়েছি নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন নিয়ে। এরপর ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৮টি বছর খেলে যাওয়া আমার জন্য বড় সম্মানের। তবে যে খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা থেকে সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমার হৃদয়ে টেস্টের জন্য বিশেষ স্থান আছে।'

২০০৮ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছিল সাউদির। এবার সেই ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিদায় নিতে চলছেন সাউদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের বিপক্ষে এই লম্বা যাত্রার শুরুটা হয়েছিল, তাদের বিপক্ষেই এত বড় একটা সিরিজ এবং যে তিনটা মাঠ আমার কাছে অবিশ্বাস্য রকমের বিশেষ, সেখানে খেলতে পারাটা আমার ক্যারিয়ারের সমাপ্তির জন্য দারুণ মানানসই।’

আরও পড়ুন: ভিনিসিয়ুসের পেনাল্টি মিস, ভেনেজুয়েলার সাথে ড্র ব্রাজিলের

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৭৭০ উইকেট সাউদি। তার বাইরে বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি (৬৯৬) ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের আর কোনো বোলার ন্যূনতম টেস্টে ৩০০, ওয়ানডেতে ২০০ ও টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিতে পারেননি।

সাউদি এখন পর্যন্ত ১০৪ টেস্টে নিয়েছেন ৩৮৫ উইকেট, যা রিচার্ড হ্যাডলির (৪৩১) পর কিউই বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের জন্যও বিশেষভাবে আলোচিত থাকবেন সাউদি।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬