গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবার আর্থিক সংকটে, ৫ লাখ টাকা অনুদান দিলেন তামিম 

১৪ নভেম্বর ২০২৪, ০১:৪২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

দাবা এবং একমাত্র দাবাই ছিল তার ধ্যান-জ্ঞান। বাবা পয়গাম উদ্দিন আহমেদের পথ ধরেই দাবায় আসেন। দেশের হয়ে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন। দেশ-বিদেশে অর্জন করেছেন পুরস্কার। বলছিলাম দেশসেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের কথা। মাস চারেক আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি দাবাড়ু।

দাবাড়ু জিয়ার আকস্মিক মৃত্যুতে এক ধরনের আর্থিক সংকটে পড়ে যায় তার পরিবার। কিশোর সন্তান আরেক দাবাড়ু তাহসিনকে নিয়ে বিপাকে পড়েন জিয়ার স্ত্রী লাবণ্য রহমান। ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও এখনো বাস্তবায়ন হয়নি কিছুই। এরই মধ্যে এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

দাবাড়ু জিয়ার পরিবারের সহায়তায় ৫ লাখ টাকা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। এ ছাড়া যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন। জিয়ার স্ত্রী লাবণ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জিয়ার স্ত্রী বলেন, ‘তামিম আমাকে বলল যে কোনো সমস্যায় যেন উনার সাথে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বললেন যে পড়াশোনা এবং খেলাটা চালিয়ে যেতে। তাহসিনকে বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম এটা কিছুই না, এটা তোমার বাবার জন্য কিছুই না। অনেক ভালো ভালো উপদেশ দিল যেন পড়াশোনা এবং খেলাটা একসাথে চালিয়ে যেতে পারে। তামিম ভাই অনেক ভালো মানুষ আমার খুবই ভালো লেগেছে।’

তামিমের পাশাপাশি দেশের এই কৃতি দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। জিয়ার স্ত্রী লাবণ্য বলেন, ‍‍`সিইও (বিসিবি) সুজন ভাই বলেছেন একটা আবেদন করতে। সামনে তাহসিনের খেলা আছে সেটাতে বিসিবি সহায়তা করতে চায়। তাদের একটা প্রসেসিং সিস্টেম আছে এজন্য সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন সুজন ভাই।‍‍`

জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। জিয়ার স্বপ্ন ছিল তার ছেলে সুপার গ্র্যান্ডমাস্টার হবে একদিন। কিন্তু আচমকা বাবার মৃত্যুর পর ছেলের সেই স্বপ্নপূরণ যেন থমকে গেছে।  

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬