ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরল টাইগাররা

১০ নভেম্বর ২০২৪, ১২:০৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দৃশ্য

বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দৃশ্য © সংগৃহীত

আফগানদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শান্ত-মিরাজরা। আফগানদের  বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হতাশার হার নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। 

শনিবার (৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৯ বল হাতে থাকতেই ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে ৬৮ রানের জয় পায় বাংলাদেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানরা। ২ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তবে রহমত শাহকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামলানো চেষ্টা করেন সেদিকুল্লাহ আতাল।

১৭তম ওভারে নাসুম আহমেদকে বোলিংয়ে আনেন অধিনায়ক শান্ত। আর এক বছর পর বল করতে এসে প্রথম বলেই সেদিকুল্লাহকে আউট করে দলকে ব্রেক থ্রু এনে দেন এই বাঁহাতি স্পিনার। ৫১ বলে ৩৯ রান করেন সেদিকুল্লাহ। এতে দলীয় ৭০ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান।

চতুর্থ উইকেটে হাশমতুল্লাহ শাহিদীকে সঙ্গে নিয়ে রান তুলছেন রহমত শাহ। ৭৪ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। ২৯তম ওভারের শেষ বলে হাশমতুল্লাহকে (১৭) সাজঘরে ফেরান মোস্তাফিজ। পরের ওভারের প্রথম বলে আজমতুল্লাহকে বোল্ড করেন নাসুম। তিন বল পরেই রহমত শাহ রান আউট হলে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান।

গুলবাদিন নাইবকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন মোহাম্মদ নবী। তবে ইনিংস লম্বা করতে পারেননি গুলবাদিন। ২৪ বলে ২৬ রান করে শরিফুলের বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার। ৩৭ ওভারে নবীকে বোল্ড করে টাইগারদের জয়ের পথে এগিয়ে নেন মিরাজ। এরপর নাঙ্গেয়ালিয়া খারোতে (৪), রশিদ খান ১৪ এবং আল্লাহ গজানফর ১ রানে আউট হলে ৩৯ বল হাতে থাকতেই ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে ৬৮ রানের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়াও মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। আর শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬