চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডেকে বিদায় নবির

০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
মোহাম্মদ নবি

মোহাম্মদ নবি © সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবি। তবে এখনও আফগানিস্তানের জার্সিতে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু ওয়ানডেতে আর বেশি দিন দেখা যাবে না এই অলরাউন্ডারকে। সম্প্রীতি তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর ৫০ ওভারের এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান জানিয়েছেন, নবি তার এই সিদ্ধান্তের কথা বোর্ডকে আগেই জানিয়েছেন, এবং বোর্ডও তার সিদ্ধান্তকে সমর্থন করেছে।নাসিব খান আরও বলেন, "হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসর নেবে। কিছু মাস আগেই সে জানিয়েছিল যে চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।"

যদিও ওয়ানডে থেকে বিদায় নিচ্ছেন, তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন নবি। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে আফগানিস্তান দলে দেখা যেতে পারে। নাসিব বলেন, "চ্যাম্পিয়নস ট্রফির পরও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সে। আপাতত এটাই তার পরিকল্পনা।"

এর আগে,  ২০০৯ সালের এপ্রিলে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে এই ক্রিকেটারের। ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে তিনি ১৬৫ ম্যাচে ২ সেঞ্চুরি এবং ১৭ ফিফটিতে ৩,৫৪৯ রান সংগ্রহ করেছেন এবং ১৭১টি উইকেট শিকার করেছেন। তার ব্যাটিং গড় ২৭.৩০ এবং বোলিংয়ে ইকোনমি রেট ৪.২৭।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬