আফগানদের কাছে অবিশ্বাস্য হার বাংলাদেশের

০৬ নভেম্বর ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

সহজেই জয়ের পথে এগোচ্ছিল বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছিল তারা। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বুধবার (৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান।  বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন নবি। তাছাড়া ফিফটি পেয়েছেন শাহিদি।

খেলতে নেমে জবাবে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন শান্ত। আফগানিস্তানের হয়ে একাই ৬ উইকেট শিকার করেছেন গাজনাফার।

লিটন দাস না থাকায় ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে অটো চয়েজ ছিলেন তানজিদ তামিম। তবে ব্যর্থ এই তরুণ ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরেছেন তিনি। আল্লাহ মোহাম্মদ গাজানফারের ক্যারম বলে বোল্ড হয়েছেন। তার আগে তানজিদের ব্যাট থেকে এসেছে ৩ রান।

তানজিদ দ্রুত ফিরলেও আরেক ওপেনার সৌম্য সরকার দুর্দান্ত ব্যাটিং করেছেন। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৫৩ রান। সৌম্য ৩৩ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। তবে ততক্ষণে শক্ত ভিত পায় বাংলাদেশ।

বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজে সময় পার করেছেন তিনি। তবে ৭ মাস পর ওয়ানডে খেলতে নেমে আবারও রানের দেখা পান বাংলাদেশ অধিনায়ক। ৬৮ বলে ৪৭ রান করেছেন শান্ত। অল্পের জন্য ফিফটি হাতছাড়া করেছেন। বাংলাদেশ অধিনায়ককে ফিরিয়ে ৫৫ রানের জুটি ভেঙেছেন নবি।

শান্ত যখন সাজঘরে ফেরেন তখন বাংলাদেশের রান ২ উইকেটে ১২০ রান। তখনও ম্যাচে স্পষ্ট ফেভারিট বাংলাদেশ। অথচ সেখান থেকেই যেন ধ্বস নামে টাইগারদের ইনিংসে। এরপর আর মাত্র ২৩ রান যোগ করতেই বাকি ৮ ব্যাটারকে হারিয়েছে তারা।

শান্তর পর পরই ফেরেন মেহেদি মিরাজ। চারে ব্যাট করতে নেমে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। তার ব্যাট থেকে এসেছে ২৮ রান। এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়রাও। শেষদিকে তাসকিন-শরিফুলও দ্রুতই ফিরলে অলআউট হয় বাংলাদেশ।

ট্যাগ: ক্রিকেট
মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬