আইপিএলের নিলামে বাংলাদেশের যেসব ক্রিকেটার 

০৬ নভেম্বর ২০২৪, ০৮:১৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
আইপিএলের নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটার

আইপিএলের নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটার © টিডিসি সম্পাদিত

চলতি বছরের ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় শুরু হবে ২০২৫ আইপিএলের নিলাম। আইপিএল আয়োজক কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, নিলামের জন্য মোট ১৫৭৪ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ভারতীয় ১১৬৫ ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ৪০৯ জন। যার মধ্যে বাংলাদেশের রয়েছেন ১৩ ক্রিকেটার।

নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

এছাড়াও আছেন, সাকিব আল হাসান, মোস্তাফিজ ও লিটন আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্য ১০ ক্রিকেটারের মধ্যে কেউ দল পেলে, সেটি হবে তাঁর প্রথম আইপিএল।

শহীদুল ছাড়া নিবন্ধনকৃত সব ক্রিকেটারই জাতীয় দলে বর্তমানে বিভিন্ন সংস্করণে খেলছেন। ২৯ বছর বয়সী শহীদুল বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। নিলামে ওঠা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শহীদুলের নামটা তাই কিছুটা অচেনা। নিলামে তাঁর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।

বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারের ভিত্তিমূল্যই ৭৫ লাখ রুপি; সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের ২ কোটি রুপি। মিরাজ, তাসকিন আর সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।

যেসব লক্ষণ দেখলে বুঝবেন হিট স্ট্রোকে আক্রান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬