বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন

০৫ নভেম্বর ২০২৪, ০৮:৫২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন © সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। মঙ্গলবার (৫ নভেম্বর) ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরব আমিরাতের শহর শারজায় তিন ম্যাচের এই সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে দেশটির মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এটিসালাত।

সিরিজের নামকরণ করা হয়েছে, ‘এটিসালাত আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ ২০২৪ পাওয়ার্ড বাই ওয়ালটন।’ দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ‘ক্রীড়াবান্ধব’ এই প্রতিষ্ঠানটি।

বিদেশের মাটিতে বাংলাদেশের সবশেষ ভারত সিরিজেও যুক্ত ছিল ওয়ালটন। তারই ধারাবাহিকতায় এবার আফগানিস্তান সিরিজেও পৃষ্ঠপোষকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, “ওয়ালটনকে আজকের অবস্থানে পৌছানোর ক্ষেত্রে ক্রিকেট অন্যতম এক মাধ্যম হিসেবে কাজ করেছে। ওয়ালটন ক্রিকেট প্রিয় এক ব্র্যান্ড। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, দেশের ঘরোয়া ক্রিকেটেরও সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে ওয়ালটন। সেই ধারবাহিকতায় এই সিরিজেও পৃষ্ঠপোষকতা করছে। ভবিষ্যতেও পৃষ্ঠপোষকতা বজায় রাখবে ওয়ালটন।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৬ নভেম্বর থেকে এই সিরিজটি শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর মাঠে গড়াবে। দিবারাত্রির এই সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬