বিদেশি লীগে খেলতে চান সেরা গোলরক্ষক রুপনা চাকমা

০৪ নভেম্বর ২০২৪, ০১:০৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
রুপনা চাকমা

রুপনা চাকমা © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের গোলপোস্টে সব সময়ই আস্থার প্রতীক রুপনা চাকমা। সদ্য সমাপ্ত সাফ নারী চ্যাম্পিয়নশিপে সাফল্যের ধারা বজায় রেখে শিরোপা নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ। এ দলের অন্যতম সেরা খেলোয়াড় গোলরক্ষক রুপনা চাকমা। আসরে দক্ষিণ এশিয়ার সেরা নারী গোলকিপার হয়েছেন তিনি। এর আগে ২০২২ সালের সাফেও তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছিলেন।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় রুপনা এবার সাফে খেলেন চার ম্যাচ। প্রতিটি ম্যাচেই গোলপোস্টের নিচে বাংলাদেশের আস্থার প্রতীক ছিলেন। আসরজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করেন ২০ বছর বয়সী গোলরক্ষক। গত সাফে রুপনা খেলেছিলেন পাঁচ ম্যাচ। স্রেফ একবার বল তার দৃঢ় প্রহরা অতিক্রম করে জালে প্রবেশ করতে পেরেছিল। সেটাও ছিল ফাইনালে। আগের চারটি ম্যাচেই তিনি অক্ষত রেখেছিলেন গোলপোস্ট।

ফুটবলার হিসেবে ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান জানতে চাইলে রুপনা গণমাধ্যমকে জানান, ‘আমি বিদেশি লিগে খেলতে চাই। আর দেশে নিয়মিত লিগ আয়োজিত হোক, সেটা চাই।’

ট্যাগ: ফুটবল
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬