অধিনায়ক প্রসঙ্গে যা বললেন তাসকিন

০২ নভেম্বর ২০২৪, ০৭:২৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কের দায়িত্ব ছাড়ার গুঞ্জনের পরই কৌতূহল তৈরি হয় কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। অধিনায়কের তালিকায় এরই মধ্যে টেস্ট ও ওয়ানডে মেহেদী হাসান মিরাজের নাম আর টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে আলোচনায় তাসকিন আহমেদের নাম। শনিবার (২ নভেম্বর) দুবাইর বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তাসকিন।

নেতৃত্ব নিয়ে প্রশ্নের সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্নে তাসকিনের উত্তর, বোর্ড যদি দেয় তাহলে কেন নয়? ডানহাতি এই পেসার বলেন, ‘এগুলো পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি চায় তবে কেন নয়? কিন্তু এটা ভাই বোর্ডের সিদ্ধান্ত।’

তাসকিনের আশা আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, ‘এই সিরিজে ভালো কিছু হবে। ভালো কিছু হলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’ শারজার উইকেট সাধারণত স্পিন-সহায়ক উইকেট হয়ে থাকে। উইকেটের চ্যালেঞ্জ নিয়ে তাসকিন বললেন, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই চ্যালেঞ্জ নিতে হবে।’ তিনি আরও যোগ করলেন, ‘সিরিজ চ্যালেঞ্জিং হবে। আমরা জিতব ইনশা আল্লাহ।’

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদও তার নাম উচ্চারণ করেছেন সম্ভাব্য হিসেবে। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলাকালীন ফারুক সংবাদ মাধ্যমে বলেন, ‘অবশ্য মিরাজ একজন আছে, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিল। ঘরোয়া ক্রিকেটেও সে নেতৃত্ব দেয়। তারপর আরও অপশনের কথা যদি বলেন তাহলে তাসকিন আছে।’

৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬