ইউরোপের ক্লাব ফুটবলে আমন্ত্রণ পেলেন সাফজয়ী ঋতুপর্ণা

০২ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ঋতুপর্ণা চাকমা

ঋতুপর্ণা চাকমা © সংগৃহীত

বাংলাদেশের মেয়েরা সদ্যই সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ জয় করেছেন। দেশে ফিরে পেয়েছেন সংবর্ধনা ও পুরস্কার। এ দেলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। তিনি প্রতিটি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স করেছেন, যার ফলে পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এরই মধ্যে সাফজয়ী ঋতুপর্ণাকে পেতে আগ্রহ প্রকাশ করেছে, আমন্ত্রণ জানিয়েছে ভারত ও ইউরোপের দুটি ক্লাব। তবে তিনি ক্লাব দুটোর নাম এখনো প্রকাশ করেননি।

গণমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, ‘সাফ চলাকালীন সময়েই ভারত এবং ইউরোপের দুটি ক্লাব থেকে প্রস্তাব এসেছে।’  সবকিছু ঠিকঠাক থাকলে ভবিষ্যতে ইউরোপের ক্লাব ফুটবলে খেলতে পারেন এই ফরোয়ার্ড।

এর আগে ভারতের ক্লাবের হয়ে খেলেছেন সাবিনারা। তবে ইউরোপের ক্লাব থেকে প্রস্তাব আসা বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিরাট ঘটনা। আপাতত ক্লাবের নাম প্রকাশ করতে চাননি এই সাফকন্যা, ‘এটা এখনই বলা বারণ আছে। সব কিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাব। তবে ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে।’

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এরপর গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন।

ট্যাগ: ফুটবল
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence