দেশের বাজারে সোনার দামে বড় লাফ, আজ ভরিতে কত?

১৪ মে ২০২৬, ০৯:৩৭ AM
সোনার দাম বেড়েছে

সোনার দাম বেড়েছে © সংগৃহীত

দেশের বাজারে গত বৃহস্পতিবার বাড়ানো হয়েছে সোনার দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, এটি ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

এরপর আর বাড়েনি বা কমেনি সোনার দাম। ফলে আজ বৃহস্পতিবার ওই দামেই বিক্রি হচ্ছে সোনা।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (৭ মে) সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

ভূমিমন্ত্রীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থ…
  • ২২ অক্টোবর ২০২৬
বিদেশের মাটিতে ব্যাটারদের ‘ব্যর্থতা’ স্বীকার করলেন হৃদয়
  • ২২ অক্টোবর ২০২৬
উচ্চতর গ্রেডে বৈষম্য নিরসনের দাবি, দুই মাসের আলটিমেটাম শিক্…
  • ২২ অক্টোবর ২০২৬
পদত্যাগের পর কি মেয়র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যা ব…
  • ২২ অক্টোবর ২০২৬
শাড়ি পরে একে-৪৭ থেকে গুলি ছুড়ে আলোচনায় সেই ‘লেডি সিংঘম’, ভি…
  • ২২ অক্টোবর ২০২৬
পদত্যাগের পর ইশরাককে ফোন বিরোধীদলীয় নেতাদের, কী বলেছিলেন তা…
  • ২২ অক্টোবর ২০২৬