সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবলাররা

০২ নভেম্বর ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
সংবর্ধনা নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলাররা

সংবর্ধনা নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলাররা © সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপাজয়ী নারী খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগেই জানানো হয়েছিল, শনিবার (২ নভেম্বর) সাফজয়ী দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। সংবর্ধনা নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। কিছুক্ষণ পরই সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এ বিজয়কে বিরাট অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।

সাফজয়ী ফুটবলারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছো।’

আরও পড়ুন: নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এর আগে নারী দলের অভাবনীয় এই সাফল্যে প্রধান উপদেষ্টার পাশাপাশি তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। অভিনন্দন জানানোর পাশাপাশি নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি।

এ ছাড়া নেপাল থেকে দেশে ফেরার পর  ছাদখোলা বাসের মাধ্যমে রাজসিক সংবর্ধনা দিয়ে তাদের বরণ করে নিয়েছে বাফুফে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়া হয় তাদের।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬