বন্যায় রিয়াল মাদ্রিদ–ভ্যালেন্সিয়া ম্যাচ স্থগিত

০১ নভেম্বর ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
ভয়াবহ বন্যার প্রভাব রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচ স্থগিত

ভয়াবহ বন্যার প্রভাব রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচ স্থগিত © সংগৃহীত

স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। যার প্রভাব পড়েছে লা লিগার ম্যাচেও। যে কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের আগামীকালের (২ নভেম্বর) ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচটি ভ্যালেন্সিয়ার মাঠে হওয়ার কথা ছিল।

মূলত ভ্যালেন্সিয়ার মাঠের এই সপ্তাহের সব কটি ম্যাচ স্থগিত করার জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) অনুরোধ করেছিল লা লিগা। এরপর গতকাল বৃহস্পতিবার ম্যাচের ভ্যালেন্সিয়ার এই সপ্তাহের সব ম্যাচ নতুন সূচিতে আয়োজন করার ঘোষণা দিয়েছে আরএফইএফ।

আরও পড়ুন: ভিনির জাদুতে বার্নাব্যুতে রিয়ালের অসাধারণ জয়

এর আগে গত বুধবার কোপা দেল রের চারটি ম্যাচও স্থগিত করার ঘোষণা দেয় আরএফইএফ। নারী ফুটবলে স্থগিত করা হয়েছে লিগা এফ-এর দুটি ম্যাচ। যার একটি রিয়ালের বিপক্ষে লেভান্তের ম্যাচ।

প্রবল বৃষ্টির কারণে দেখা দেওয়া আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ১০৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অনেকে। এর জন্য তিন দিনের শোক ঘোষণা করেছে স্পেনের সরকার।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬