দুর্দান্ত ব্রাজিলে বিধ্বস্ত পেরু

১৬ অক্টোবর ২০২৪, ০৯:০২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জোড়া গোল করেছেন রাফিনহা

জোড়া গোল করেছেন রাফিনহা © সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জোড়া গোল করেছেন রাফিনহা। বাকি দুই গোল আসে আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিকের পা থেকে।

বুধবার (১৬ অক্টোবর) ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি।

শেষ ম্যাচে চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল সেলেসাওরা। তবে এবার জয় পেতে কষ্ট হয়নি ব্রাজিলের। পেরুকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে একটি গোল করেন বার্সেলোনার উইঙ্গার রাফিনহা। 

দ্বিতীয়ার্ধে তিন গোল করে ব্রাজিল। যার প্রথমটি আসে পেনাল্টি থেকে। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন রাফিনহা। এরপর একের পর এক সুযোগ তৈরি করেছে সেলেসাওরা। ৬৯ মিনিটে বদলি হিসেবে নামেন আন্দ্রেয়াস পেরেইরা। নামার দুই মিনিটের মাথায় গোল পান তিনি।

আরেক বদলি হিসেবে নামা হেনরিকের পাস থেকে গোল করেন পেরেইরা। আর ৭৪তম মিনিটে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন সেই হেনরিক। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। বাছাইপর্বের টানা দুই ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলে অবস্থান সুসংহত করল ব্রাজিল।

১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়েও উরুগুয়ে থেকে গোল ব্যবধানে পেছনে থাকায় টেবিলের চারে অবস্থান করছে ব্রাজিল।  

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬