মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৬ অক্টোবর ২০২৪, ০৮:০৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মেসির হ্যাটট্রিক

মেসির হ্যাটট্রিক © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচ পর আবারও জয়ের মুখ দেখল আর্জেন্টিনা। কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারের পর সবশেষ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের জয়ের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। তবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়ে আবারও জয়ে ফিরেছে মেসিবাহিনী। দলের হয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টাই অধিনায়ক লিওনেল মেসি।

বুধবার (১৬ অক্টোবর) বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময়  ভোর ৬টায় মাঠে গড়ায় ম্যাচটি। এদিন  প্রথমার্ধটা পুরোটাই ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। 

প্রথম হাফেই মার্টিনেজের পাস ধরে মেসির বাঁ পায়ের ক্লিনিক্যাল ফিনিশ ম্যাচের ১৯ মিনিটে আর্জেন্টিনাকে এনে দেয় লিড। ৪৩ মিনিটে আবারও মেসি-মার্টিনেজ জুটি। তবে এবার গোল করেন মার্টিনেজ। প্রথমার্ধে বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে আসে ম্যাচের তৃতীয় গোলটি। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও খেলা নিজেদের নিয়ন্ত্রণেই রাখে আর্জেন্টিনা। ৬৫ মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামেন আলমাদা। আর ৭০তম মিনিটেই গোলের দেখা পান তিনি। ডি-বক্সের ভেতরে মোলিনা বল পেয়ে যান। নিচু ক্রস করেন আলমাদার দিকে। বল পেয়ে ওয়ান টাচে গোল করেন তিনি।  

এরপর দুই মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। ৮৪ মিনিটে মাঝমাঠ থেকে পালাসিওসের কাছ থেকে পাস পেয়ে মেসি বলিভিয়ার দুই খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন। তার দুই মিনিট পরই ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিকো পাজের ব্যাক পাস থেকে দারুণ এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। 

শেষ পর্যন্ত এই ৬-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে শীর্ষস্থানটা আরও মজবুত করল মেসির দল। ১০ ম্যাচে ২২ পয়েন্ট আর্জেন্টিনার।  

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬