টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এ অলরাউন্ডার।

মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সংবাদ সম্মেলন মঞ্চ আগেই প্রস্তত ছিল। বাকি ছিল মাহমুদউল্লাহ রিয়াদের আসা। এরপর এলেনও তিনি। শুরুতেই জানিয়ে দেন টি-টোয়েন্টি সংস্করণ থেকে তার অবসরের সিদ্ধান্তের কথা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩৯টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে ৮ ফিফটির সঙ্গে ২৩.৪৮ গড় এবং প্রায় ১১৮ স্ট্রাইকরেটে তিনি ২৩৯৫ রান করেছেন। এ ছাড়া বল হাতে তিনি সংক্ষিপ্ত সংস্করণটিতে শিকার করেন ৪০ উইকেট।

আগামীকাল (বুধবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সেটিই হবে বাংলাদেশের জার্সিতে মাহমুদউল্লাহ’র শেষ টি–টোয়েন্টি ম্যাচটি।

নতুন উপাচার্য পেল ১০ বিশ্ববিদ্যালয়
  • ১৪ মে ২০২৬
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্ট…
  • ১৪ মে ২০২৬
জাবিপ্রবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া
  • ১৪ মে ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কল…
  • ১৪ মে ২০২৬
প্রদর্শক পদের ফল প্রকাশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১৪ মে ২০২৬
পিএইচডি প্রথম সেমিস্টারে ৩.৮৭ পেলেন শেকৃবি ছাত্রদলের সাধারণ…
  • ১৪ মে ২০২৬