বাংলাদেশে আসছেন নেইমার, খালি চোখে যেভাবে দেখবেন ভক্তরা

০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
নেইমার

নেইমার © সংগৃহীত

আগামী বছরের শুরুর দিকেই বাংলাদেশে আসতে পারেন সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার। এমনটি জানিয়েছেন রবিন মিয়া। বাংলাদেশি বংশোদ্ভূত রবিন, সম্পর্কে নেইমারের বন্ধু। দীর্ঘদিন ধরে ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে কাজ করছেন তিনি।

এর আগে গত বছর বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার পর আসেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। এবার লাল-সবুজের দেশে আসছেন ব্রাজিলিয়ান সেনসেইশন নেইমার। 

মার্টিনেজ ও রোনালদিনহো বাংলাদেশে আগমন নিয়ে সমালোচনা হলেও নেইমারের ক্ষেত্রে তেমনটি হবে না বলে জানা গেছে। মার্টিনেজ ও রোনালদিনহোকে ফুটবল ভক্তরা সেভাবে দেখতে পারেননি। তবে নেইমারকে খালি চোখে দেখা যাওয়ার কথা জানিয়েছেন রবিন মিয়া।

নেইমারের বাংলাদেশে আসা প্রসঙ্গে দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন, 'নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।'

মার্টিনেজ-রোনালদিনহোর মতো নেইমারের বেলায় বিতর্কের সৃষ্টি যেন না সেদিকে খেয়াল রাখবেন বলে জানিয়েছেন রবিন। তিনি বলেন, ‘আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।’

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬