সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারত

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিদায়ী সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুর টেস্ট শুরুর আগের দিন টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর সংবর্ধনার বিষয়টি জানায় ইউপিসিএ।

সাকিবের সংবর্ধনা দিতে পারলে উত্তর প্রদেশ ক্রিকেটও সম্মানিত বোধ করবে বলে জানান সাধারণ সম্পাদম আরভিন্দ কুমার শ্রীভাস্তভা। তিনি বলেন, ‘আমি এ বিষয়টি নিয়ে সবার সঙ্গে কথা বলবো। আমরা অবশ্যই তাকে কানপুরে ভালো মতো বিদায় দেওয়ার চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘সাকিবকে সম্মাননা দেওয়া সম্মানের বিষয় , তিনি অনেক বড় ক্রিকেটার, অনেক জনপ্রিয়। আমরা খুবই খুশি যে বাংলাদেশ দল প্রথমবারের মতো এখানে খেলতে এসেছে। সাকিব আল হাসানও এখানে এসেছেন। এটা আসলে আমাদের জন্যও সম্মানের বিষয়।’

ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬