মেসি পরের বিশ্বকাপে খেলবেন কি না, জানালেন রিকুয়েলমে

১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
লিওনেল মেসি ও রোমান রিকুয়েলমে

লিওনেল মেসি ও রোমান রিকুয়েলমে © সংগৃহীত

লিওনেল মেসি পরের বিশ্বকাপে খেলবেন কি না, আর্জেন্টাইন ফুটবলে অনেক দিন ধরেই কথাটা হচ্ছিল। এ নিয়ে প্রশ্ন যেমন মহাতারকার সামনে করা হয়েছিল, তেমনি প্রশ্নটির মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টাইন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে তার সতীর্থদেরও।

এবার দলের প্রাণভোমরা লিওনেল মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে আশ্বস্ত করলেন দেশটির আরেক কিংবদন্তি রোমান রিকুয়েলমে।

২০২৬ বিশ্বকাপে যে মেসি খেলবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই একসময়ের সতীর্থ রিকুয়েলমের। তিনি বলছেন, ‘মেসি নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছে। আপনি কখনোই জানেন না যে সে কী করতে পারে। আমার কোনো সন্দেহ নেই যে সে আগামী বিশ্বকাপে খেলবে, তাকে খেলতেই হবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

১৫ বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি বহন করে চলেছেন লিওনেল মেসি। উত্তরাধিকার সূত্রে এটি হুয়ান রোমান রিকুয়েলমের কাছ থেকে পেয়েছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে জাতীয় দলের ড্রেসিংরুমে রিকুয়েলমেকে পেয়েছিলেন মেসি। এমনকি ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয়ও একসঙ্গে উদযাপন করেছিলেন।

রিকুয়েলমে এখন বোকা জুনিয়রের ভাইস প্রেসিডেন্ট। আর মেসি বাঁ পায়ের জাদু এখনও দেখিয়ে চলেছেন। যদিও তার অবসরের সময় খুবই নিকটে। ৩৭ বছর বয়সী এই তারকা সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কলের চোটের কারণে দুই মাস ধরে মাঠের বাইরে আছেন। এ কারণে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার হয়ে বেশ কিছু ম্যাচ তিনি খেলতে পারেননি।

তবে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তাও কাটছে না। এবার কিছুটা চিন্তামুক্ত থাকার খবর দিলেন সাবেক সতীর্থ।

রিকুয়েলমে বলেন, ‘যখন সময় আসবে, তিনি ফোন রিং করবেন, যেমনটি তিনি প্রায়ই করেন, ‘আমি তার সাথে কথা বলি, আমি তাকে খুব বেশি জ্বালাতন করি না, তবে আমরা কথা বলি। এ কারণেই আমি মনে করি সে বিশ্বকাপে খেলবে। সে খুব স্বাভাবিক নেই এই মুহূর্তে। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে চান।’

বিচ্ছিন্ন সংযোগ, নেই মিটারও—তবুও বিদ্যুৎ বিল এল ৬৯২ টাকা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬