২৬ বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব : ব্রাজিল কোচ

১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
দরিভাল জুনিয়র

দরিভাল জুনিয়র © সংগৃহীত

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ আসরে ব্রাজিল ফাইনালিস্ট দলের একটি হবে বলে মন্তব্য করেছেন দলটির কোচ দরিভাল জুনিয়র। তিনি বলেন, আমরা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলব। আমরা হব দুই ফাইনালিস্টের একটি। আপনারা এখন এটা নিয়ে হাসিঠাট্টা করতে পারেন। কিন্তু, আমার কোনো সন্দেহ নেই। আমরা ফাইনালে যাব।

তবে সাবেক চ্যাম্পিয়নদের কোচ যখন ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন তখন কোয়ালিফায়ার রাউন্ডেই খাবি খাচ্ছে ব্রাজিল। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হার দেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত বাছাইপর্বে মোট ৮ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় দেখেছে ব্রাজিল, একটিতে ড্র। ১০ দলের বাছাইয়ে তাদের অবস্থান এই মুহূর্তে পাঁচ নম্বরে। পরিসংখ্যান বলছে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে এতটা খারাপ শুরু আগে কখনও হয়নি ব্রাজিলের।

যদিও কাগজে কলমে এখনও ব্রাজিলের বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি। তবে, মাঠে যে সময়টা কাটছে ব্রাজিলের তাতে কোচ দরিভালের ফাইনাল খেলার আত্মবিশ্বাসে ধাক্কা নিশ্চিতভাবেই লাগার কথা। তাছাড়া সামনের ম্যাচেও ব্রাজিলকে দিতে হবে কঠিন পরীক্ষা। আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় চিলির মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়নরা। ওই ম্যাচটিতে জিততে পারলে প্রথম চক্রে সর্বোচ্চ ১৩ পয়েন্ট তুলতে পারবে দলটি। কিন্তু চিলির বিপক্ষে যে সেটা সহজ হবে না সেটা বলার অপেক্ষা রাখে না।

এ ছাড়া প্রতি মাসে দুটি করে ৯ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলতে হবে ব্রাজিলকে। ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে বাছাইপর্বে মোট ১৮টি করে ম্যাচ খেলে ফেলবে প্রতিটি দল। এর মধ্যে টেবিলের শীর্ষে থাকা ছয় দল যাবে বিশ্বকাপে। সেই হিসেবে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের আশা টিকে থাকলেও সামনে প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হবে তাদের।

বাছাইপর্বের বাকিপথ যে ব্রাজিলের জন্য কঠিন হতে যাচ্ছে সেটার আঁচ টের পেয়েছেন দলটির অধিনায়ক মারকুইনহোসও। আজ বুধবার ভোরে চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ১-০ গোলে প্যারাগুয়ের কাছে হারের পর সেই কথাই শোনালেন তিনি।

ব্রাজিলের ব্যর্থতার কারণ হিসেবে আত্মবিশ্বাসের অভাব আছে উল্লেখ করে ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘আসলে এখন আমাদের আত্মবিশ্বাসের অভাব আছে।  আমরা ম্যাচ জিতে তাই আত্মবিশ্বাস অর্জন করতে হবে। সর্বশেষ ম্যাচে আমরা এটাতেই গুরুত্ব দিয়েছি, কিন্তু আজ তা (আত্মবিশ্বাস) তুলে নিতে ব্যর্থ হয়েছি। বাছাইপর্ব কত কঠিন সেটা আমরা জানি।’

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬