সাকিবকে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে যা জানালেন বোর্ড প্রধান

২৪ আগস্ট ২০২৪, ০৭:৫৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
সাকিব আল হাসান ও ফারুক আহমেদ

সাকিব আল হাসান ও ফারুক আহমেদ © ফাইল ছবি

হত্যা মামলার আসামি হওয়ায় জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেশে ফেরাতে আইনি নোটিশ দিয়েছেন আইনজীবী। এরপর থেকেই সাকিব দল থেকে বাদ পড়ছেন কি না তা নিয়ে চলছে আলোচনা। 

শনিবার (২৪ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আজ বোর্ড পরিচালকদের সঙ্গে সভা শেষে সাকিব ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবা তিনি বলেছেন, ‘একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।’

বোর্ড প্রধান বলেন, ‘এফআইআর যখন হয়, তাঁর বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিছুদিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনো আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব।’ পরে এ কথাও বলেছেন, ‘সাকিবের এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না।’

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close