উরুগুয়েকে হারিয়ে ২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া

১১ জুলাই ২০২৪, ০৭:৩৭ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
 ২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া

২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া © সংগৃহীত

ফাইনালে ওঠার লড়াইয়ে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে আজ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল উরুগুয়ে। ম্যাচের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে দুই দলই। তবে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে লিড নেয় কলম্বিয়া। সেই গোলেই দীর্ঘ ২৩ বছর পর ফুটবলের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানোর সুযোগ পেলো কলম্বিয়া।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৬টায় শুরু হয় ম্যাচটি। ২৩ বছর আগে কলম্বিয়া এবং ১৩ বছর আগে উরুগুয়ে সর্বশেষ কোপা আমেরিকার প্রতিযোগিতায় ফাইনাল খেলেছিলো। ইতিহাস-পরিসংখ্যানে উরুগুয়ের চেয়ে বেশ পিছিয়েই আছে কলম্বিয়া। কিন্তু আজ উরুগুয়েকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে ফেলেছে কলম্বিয়া। 

ম্যাচের শুরু থেকেই শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে কলম্বিয়া। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ৩৯ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাদের। ৩৯তম মিনিটে জেফারসন লের্মার গোলে লিড নেয় কলম্বিয়া। জেমস রদ্রিগেজের ক্রস থেকে দারুণ এক হেডে উরুগুয়ের জাল কাঁপিয়ে দেন তিনি। 

তবে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে দুঃসংবাদ নেমে আসে কলম্বিয়া শিবিরে। কারণ, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ড্যানিয়েল মুনোজ। এতে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া।

বিরতির পর এই দল নিয়েই মাঠে নামে কলম্বিয়া। তবে এরপর আর কোন দলই গোলের দেখা পায়নি। 

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। আগামী ১৫ জুলাই মায়ামিতে হবে ফাইনাল। এই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে কলম্বিয়া। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।

স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬