সেঞ্চুরির পর অভিমান করে ক্রীড়ামন্ত্রীকে ফোন সাকিবের

০৪ মে ২০২৪, ০৮:৫১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM

© ফাইল ফটো

চলতি জিম্বাবুয়ে সিরিজের বদলে ডিপিএলে খেলে সেঞ্চুরি পেয়েছেন সাকিব আল হাসান। এ দিকে এমন পারফরম্যান্সের পরে অভিমান করে যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন দিয়েছেন সাকিব।

শনিবার (৪ মে) রাজধানীর একটি হোটেলে সময় সংবাদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। সে সময়ে তিনি সাকিবের বিষয়ে বলেন, ‘সাকিব তো লিগে সেঞ্চুরি করল এতদিন পরে। এটা তো দারুণ ইঙ্গিত দেয়। আজকে সকালে আমাকে কল দিয়ে সাকিব বলে আমি কেন তাকে অভিনন্দন জানাইনি।’ 

পাঁচ বছর পরে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব। এতদিন পরে পাওয়া এই শতকে প্রশংসিত হয়েছেন সাকিব আল হাসান। তবে বিসিবি বসের থেকে অভিনন্দন না পেয়ে হয়তো কিছুটা অভিমানও করেছেন। 
 
শুক্রবার (৩ মে) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেই ঝড়ো ব্যাটিংয়ে শতক হাঁকান সাকিব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে তিন অঙ্কে পৌঁছান তিনি। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৪০-এর কিছুটা কম। 

এ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের খেলা নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘মুস্তাফিজ পরের ম্যাচগুলো খেলবে কিনা নিশ্চিত না। সাকিব পরের ২ ম্যাচ খেলবে। ও এখন ঢাকায় নেই। আসুক। ও শেষ ২ ম্যাচ খেলবে।’

 
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬