উইলিয়ামসনের নেতৃত্বে সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা নিউজিল্যান্ডের

২৯ এপ্রিল ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
নিউজিল্যান্ড ক্রিকেট দল

নিউজিল্যান্ড ক্রিকেট দল © ফাইল ছবি

আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টুর্নামেন্ট শুরু হতে আর এক মাসেরও বেশি সময় বাকি থাকতে কেন উইলিয়ামসনের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

এ আসর নিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন উইলিয়ামসন। এছাড়া অধিনায়ক হিসেবে এটি হতে যাচ্ছে তার চতুর্থ বিশ্বকাপ। বাকি ১৫ জনের দলের ১৩ জনই এর আগে বিশ্বকাপ খেলেছে। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের দল অন্যরকমভাবে ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেবার দল ঘোষণা হয়েছিল ক্রিকেটারদের মা, স্ত্রী, সন্তান, পরিবারের সদস্যদের দিয়ে। এবার সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হয়ে আসা ছোট্ট দুই শিশু মাতিলদা ও অ্যাঙ্গাস ঘোষণা করেন ১৫ সদস্যের নাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদবোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ জুন। নিউজিল্যান্ডের মিশন শুরু হবে ৭ জুন। সেদিন গায়ানায় তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ 'সি'তে দলটির বাকি তিন প্রতিপক্ষ হলো উগান্ডা, উইন্ডিজ এবং পাপুয়া নিউগিনি।

একনজরে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ড্যারেল মিচেল, গ্ল্যান ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল সান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লুকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে।

 
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬