তামিম জাতীয় দলে খেলবেন আগামী বছর থেকে?

২৮ এপ্রিল ২০২৪, ১১:৩০ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সবুজ জার্সিতে আর দেখা যাবে কিনা তা অনেকের অজানা। তবে এবার তার বাংলাদেশ দলে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।  তিনি না কী শুনেছেন, আগামী বছর ফের জাতীয় দলে ফিরতে পারেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

রোববার (২৮ এপ্রিল) সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ক্রীড়ামন্ত্রী বলেন, কথা ছিল তামিম প্রথমে বসবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজের সঙ্গে। এরপর আমার সঙ্গে বসবে। তাদের সঙ্গে তামিমের বসা হয়েছে। আমার সঙ্গে এখন বসবে।

বিসিবি সভাপতি বলেন, তামিমের কাছ থেকে শোনার আগে কিছু মন্তব্য করা উচিত নয়। তবে আমি যেটা শুনেছি– সে বলেছে, আগামী বছর থেকে জাতীয় দলে খেলবে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তামিম ইকবাল। এর আগে, হুট করেই জাতীয় দল থেকে তিনি নিয়েছিলেন অবসর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই অবসর ভাঙলেও নানা কারণে পরবর্তীতে আর জাতীয় দলে দেখা যায়নি অভিজ্ঞ এই ক্রিকেটারকে। তবে এখনও তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে আশায় বুক বেঁধে আছে, তাঁর ভক্ত অনুরাগীরা।

বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের ও দেশের বাইরে সিরিজ খেললেও কোনটিতেই ছিলেন না তামিম। তবে বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা বাংলাদেশের সাবেক অধিনায়ক ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করে হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। এরপর থেকে প্রশ্নটা আরও বেশি উঠতে থাকে কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম? বিপিএলের ফাইনালের দিনে বাঁহাতি এই ওপেনার জানিয়েছিলেন, বাংলাদেশ দলে ফিরতে হলে অনেক কিছু ঠিক করতে হবে।

বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬