আইপিএলে রানের পাহাড় দেখে অশ্বিনের আকুতি ‘বোলারদের বাঁচাও’

২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন © সংগৃহীত

চলমান আইপিএলে রানের পাহাড় গড়ছে দলগুলো। প্রতিনিয়তই ভেঙে যাচ্ছে আগের রেকর্ড। রান বন্যায় নতুন ইতিহাসের সাক্ষী হচ্ছে এবারের আইপিএলের ম্যাচগুলো। সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে। আইপিএলের সর্বোচ্চ রানের ইতিহাস ভেঙেছে তিন বার।

এবারের আসরে এখন পর্যন্ত ২৫০ রানের বেশি উঠেছে সাত বার। ধারণা করা হচ্ছে এবারের আসরে সব কিছু ছাপিয়ে ৩০০ রান ছাড়িয়ে যাবে।

শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের ২৬১ রান তাড়া করে পাঞ্জাব কিংসের জয় ছিনিয়ে আনার পর এটা স্পষ্ট হয়ে গেছে- আইপিএলে এখন ব্যাটাররাই নিয়ামক। রানবন্যার আইপিএলে বোলাররা কোনোভাবেই সুবিধা করতে পারছেন না।

আর এ নিয়ে অসন্তুষ্ট অনেক তারকা খেলোয়াড়। ব্যাটারা সুবিধা করলেও বোলারদের অসহায়ত্ব মেনে নিতে পারছেন না তারা। যার জন্য ম্যানেজমেন্টকে দায়ী করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বোলারদের বাঁচানোর আকুতি জানিয়েছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের।

শুক্রবার (২৬ এপ্রিল) এক টুইট বার্তায় এ কথা জানান রাজস্থান রয়্যালসের এই অলরাউন্ডার। তিনি লেখেন- কেউ অনুগ্রহ করে বোলারদের বাঁচান। সাথে সেই ইমারজেন্সি সিগনালের এসওএস ইমোজি পরপর ৩ বার।

আইপিএলের এবারের আসরের এমন রানের পাহাড়ে অসন্তুষ্ট ভারতের সাবেক তারকা সৌরভ গাঙ্গুলীও। ব্যাট এবং বলের এই বৈষম্য মেনে নিতে পারছেন না তিনি। যার জন্য বোর্ডকে বিষয়টি দেখার অনুরোধ করেছেন ভারতীয় এই সাবেক ব্যাটার।

 
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬