এবার আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন মোর্শেদ

২৩ এপ্রিল ২০২৪, ০৭:১৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
মোর্শেদ আলী খান

মোর্শেদ আলী খান © সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়েছেন আম্পায়ার শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে আরেকটি সুখবর পেয়েছে বাংলাদেশ। এবার আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের মোর্শেদ আলী খান।

মঙ্গলবার (২৩ এপ্রিল) আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের নতুন সদস্য হিসেবে মোর্শেদ আলীর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ারস কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু।

তিনি বলেন, ‘এটা আরেকটা ভালো সংবাদ। আইসিসি নিশ্চিত করেছে যে মোর্শেদ আলি খান আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের নতুন সদস্য হিসেবে এবং কাজ শুরু হবে দ্রুতই’।

গত মাসে শরফুদ্দৌলা প্রথম বাংলাদেশি হিসেবে এলিট প্যানেলে ঢোকার পর থেকে আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের একজন আম্পায়ারের জায়গা ফাঁকা ছিল। বিসিবির মনোনীত হিসেবে মোর্শেদ ঢুকলেন সেখানেই। আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের আম্পায়ার হিসেবে আগে থেকেই আছেন গাজী সোহেল, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান।

বাংলাদেশের হয়ে ৩টি ওয়ানডে খেলা বাঁহাতি পেসার মোর্শেদ আম্পায়ারিং করছেন অনেক বছর ধরেই। এ বছর আইসিসির সহযোগী দেশগুলোর ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিচালনা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রিমিয়ার কাপে। এর বাইরে মেয়েদের ২টি ওয়ানডে ও ১টি আন্তর্জাতিক ম্যাচেও দায়িত্ব পালন করেছেন মোর্শেদ। অভিজ্ঞতা ও পারফরম্যান্স বিবেচনায় বিসিবি তাকে আন্তর্জাতিক প্যানেলে যুক্ত করার সুপারিশ করে। 

আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়াররা সাধারণত দেশের মাটির দ্বিপক্ষীয় সিরিজে সীমিত ওভারের ম্যাচ পরিচালনা করেন। এখনকার নিয়মে টি-টোয়েন্টিতে দুই অন-ফিল্ড আম্পায়ারই থাকেন স্বাগতিক দেশ থেকে। ওয়ানডেতে স্বাগতিক দেশ থেকে থাকেন একজন অন-ফিল্ড আম্পায়ার। টেস্টে দুজনই থাকেন নিরপেক্ষ আম্পায়ার। টেস্টে টেলিভিশন আম্পায়ার হিসেবেও এখন সাধারণত নিরপেক্ষ আম্পায়ারই নিয়োগ দেওয়া হয়।

 
কোরবানির ঈদে ৯ দিনের ছুটিতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল…
  • ১৫ মে ২০২৬
আওয়ামী মন্ত্রীর জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৯ 
  • ১৫ মে ২০২৬
মশার উপদ্রবে ডিআইইউ ক্যাম্পাস যেন এক ‘রক্তদান কেন্দ্র’
  • ১৫ মে ২০২৬
শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ‘জুতার মালা’, সরিয়ে দিল জনতা 
  • ১৫ মে ২০২৬
যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানে নম্বর-প্রশংসাপত্র প্রদানের নামে বাণ…
  • ১৫ মে ২০২৬
২২ মাস বেতন নেই, কর্মবিরতিতে সরকারি ইউনানী-আয়ুর্বেদিক কলেজে…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081