তিন হলুদ কার্ড খেয়ে নিষিদ্ধ এমিলিয়ানো মার্টিনেজ

২০ এপ্রিল ২০২৪, ০৯:৫০ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
এমিলিয়ানো মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ © সংগৃহীত

অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা এমিলিয়ানো মার্টিনেজের। লিলের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে জেতান তিনি। তবে সেমিফাইনালে উঠতে অবদান রাখা মার্টিনেজকে পড়তে হয়েছে নিষেধাজ্ঞার মুখে।

অ্যাস্টন ভিলা সেমিফাইনালে উঠলেও আগামী ২ মে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি।

লিলের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিতে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে তিনি ৪–৩ গোলে জেতান মার্তিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখেছেন তিনি।

মার্তিনেজ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে দুবার হলুদ কার্ড দেখেন। একবার ম্যাচের নিয়মিত সময়ে (৩৯ মিনিটে), আরেকবার ট্রাইব্রেকার হওয়ার সময়। অবশ্য একই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার পরও কেন মার্তিনেজকে লাল কার্ড দেখাননি রেফারি এমন প্রশ্ন অনেকেই করতে পারেন।

আসলে এটি উয়েফার নিয়ম। এতে বলা হয়েছে, ম্যাচের নিয়মিত সময়ে দেখা হলুদ কার্ড টাইব্রেকারের সময়ের দেখা হলুদ কার্ডের সঙ্গে যোগ হয় না। তবে এটা আবার সামগ্রিক কার্ড দেখার হিসেবে যোগ হয়। তাই কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ৩টি হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মার্তিনেজ। তবে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারবেন মার্তিনেজ।

 
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬