ফের টাইব্রেকারে হিরো মার্টিনেজ

১৯ এপ্রিল ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
এমিলিয়ানো মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ © সংগৃহীত

টাইব্রেকারে জোড়া শট ফিরিয়ে ম্যাচের হিরো বনে গেছেন এমিলিয়ানো মার্টিনেজ। রিয়াল মাদ্রিদের আন্দ্রে লুনিন ম্যানচেস্টার সিটির বিপক্ষে অতিরিক্ত সময়ের খেলা শেষে দুইদলের গোল সংখ্যা সমান থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের আসল রাজা যে মার্টিনেজ তা আবারও মনে করিয়ে দিলেন এই আর্জেন্টাইন। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিলির মুখোমুখি হয় উনাই এমেরির অ্যাস্টন ভিলা। প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল তারা। দ্বিতীয় লেগে ফ্রান্স ক্লাব ২-০ গোলের লিড তুলে নিয়ে সেমিফাইনালের পথে পা বাড়ায়।

কিন্তু ৮৭ মিনিটে ম্যাট ক্যাশ গোল করে ৩-৩ গোলের সমতা করে ফেলেন। অতিরিক্ত সময়ের ৩০ মিনিট শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুটি শট ফেরার কাতার বিশ্বকাপ জয়ী মার্টিনেজ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দলকে জিতিয়েছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে শট ফিরিয়ে বিশ্বকাপ জিতে টাইব্রেকারের রাজা বনে যান ডিবু মার্টিনেজ। 

তিনি যে রাজাই আছেন অ্যাস্টন ভিলার হয়ে আবারও প্রমাণ করলেন। লিলির নেওয়া প্রথম শটই ফিরিয়ে দেন মার্টিনেজ। অন্য দিকে প্রথম তিন শটেই গোল করে এমেরির দল। তবে মিস করে চতুর্থটি। লিলি আবার প্রথমটি মিস করলেও পরের তিন শটে গোল করে। চার শট শেষে ম্যাচ দাঁড়ায় ৩-৩। মার্টিনেজ শেষ শটটি ফেরালে ও ডগলাস লুইস গোল করলে শেষ চারে উঠে যায় প্রিমিয়ার লিগের টেবিলে সেরা চারে থাকা দলটি।

 
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬