বাংলা নববর্ষ উপলক্ষে ফেসবুকে ভক্তদের যে বার্তা দিলেন সাকিব

১৪ এপ্রিল ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

বাংলা সনের প্রথম দিন আজ। বাঙালি সংস্কৃতিতে এদিনের বিশেষ উৎসবকে বলা হয় পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার (১৪ এপ্রিল) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভক্তদের শুভেচ্ছাবাণী দিয়েছেন টাইগার অলরাউন্ডার।

ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’

ফেসবুকের পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন এই অলরাউন্ডার। সেখানে লেখা, ‘নতুন বছরে নতুন আশা, নতুন আনন্দ আর নতুন উদ্যোগে ভরে উঠুক আপনার জীবন।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে ওমরা পালন করতে সৌদি আরবে যান সাকিব। এরপর ঈদুল ফিতরের আগেই যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের কাছে যান সাকিব আল হাসান। সেখানে নিজের স্ত্রী, দুই কন্যা ও একমাত্র ছেলের সঙ্গে পালন করেন ঈদ।

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬