আইপিএলে আর চার ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ

১৪ এপ্রিল ২০২৪, ০৯:১৭ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান

চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান © ইন্টারনেট

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে চার ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এ বাঁহাতি পেসার আছেন ৩ নম্বরে। ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহাল। এর আগে দু’দফায় সর্বোচ্চ উইকেটশিকারির ‘পার্পল ক্যাপ’ মাথায় পরেছেন মোস্তাফিজ।  

চেন্নাই পাঁচ ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে। তবে মোস্তাফিজকে পুরো মৌসুমে পাচ্ছে না তারা। বিসিবির অনাপত্তিপত্র অনুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত সেখানে থাকতে পারবেন মোস্তাফিজ। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে হবে। সে জন্য ৩০ এপ্রিলের পর বাংলাদেশে ফিরতে হবে তাকে।

এর আগে চেন্নাই সুপার কিংস খেলবে চারটি ম্যাচ। প্রতিপক্ষগুলো হলো মুম্বাই ইন্ডিয়ানস (১৪ এপ্রিল), লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (১৯ ও ২৩ এপ্রিল) এবং সানরাইজার্স হায়দরাবাদের (২৮ এপ্রিল)। এর মধ্যে দুটি খেলবে নিজেদের মাঠে। সব ঠিক থাকলে এ ম্যাচগুলো খেলে দেশে ফিরবেন মোস্তাফিজ।

আরো পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ করল আইসিসি

আগামী ২৮ এপ্রিল পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে প্রথম তিন ম্যাচের ভেন্যু চট্টগ্রাম যাবে দলটি। ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচ। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ ৫ ও ৭ মে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9