২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আটটি ভেন্যু চূড়ান্ত

১৩ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ © সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে  আয়োজন করবে  দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।  তবে নিজ মাঠে বিশ্বকাপ ম্যাচের  জন্য আটটি ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, প্রিটোরিয়ার ে পার্ক, ডারবানের কিংসমিড, কেবের্হার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোলান্ড পার্ক, কেপ টাউনের নিউল্যান্ডস, ব্লমফন্টেইনের ম্যানগং ওভাল ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ককে বেছে নিয়েছে সিএসএ।

দক্ষিণ আফ্রিকান নিউজ-২৪ ওয়েবসাইটকে সিএসএর প্রধান নির্বাহি ফোলেতসি মোসেকি বলেন, ‘ বিমানবন্দর থেকে দূরত্ব ও হোটেল রুমের সহজলভ্যতা  সব কিছু বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু বাছাই করা হয়েছে।’

এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। এর আগে ২০০৩ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল তারা। এবারই প্রথম বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে নামিবিয়া।

টুর্নামেন্টের তিন আয়োজক দেশের মধ্যে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বিশ্বকাপের টিকিট পেতে আফ্রিকান কোয়ালিফায়ারে খেলতে হবে নামিবিয়াকে।

 
আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত:…
  • ১৫ মে ২০২৬
হোস্টেলে সমকামিতা: পদ হারালেন সেই দুই ছাত্রদল নেতা
  • ১৫ মে ২০২৬
সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  • ১৫ মে ২০২৬
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসন…
  • ১৫ মে ২০২৬
আ.লীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ৫ ছাত্রদ…
  • ১৫ মে ২০২৬
নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলার পাশে যুব ও ক্রীড়া মন্ত্র…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081