সাড়ে তিন বছর পর পাকিস্তানের জাতীয় দলে ফিরলেন আমির

০৯ এপ্রিল ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মোহাম্মদ আমির

মোহাম্মদ আমির © ফাইল ছবি

অবসরের প্রায় সাড়ে তিন বছর পর পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে ফিরলেন মোহাম্মদ আমির। বাঁহাতি এ পেসারকে অন্তর্ভূক্ত করে মঙ্গলবার (৯ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

১৭ সদস্যের দলে ফিরেছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেওয়া ইমাদ ওয়াসিমও। এ ছাড়া চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসার নাসিম শাহ আর মাঝে সংযুক্ত আরব আমিরাতে থিতু হয়ে যাওয়া উসমান খানকেও ডাকা হয়েছে জাতীয় দলে।

৩২ বছর বয়সী আমির পাকিস্তানের সর্বশেষ খেলেছিলেন ২০২০ সালের আগস্টে। ওই বছরের ডিসেম্বরে পিসিবি কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের ওপর ‘মানসিক অত্যাচার’ চালানোর অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। গত তিন বছরে পরিবার নিয়ে ইংল্যান্ডেই বেশি সময় কাটিয়েছেন আমির। 

অবসরের সময় পিসিবির চেয়ারম্যান ছিলেন যিনি, সেই রমিজ রাজা দায়িত্ব থেকে সরে যাওয়ার পর থেকে একাধিকবার আমিরের জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা গেছে। গত মাসে নিজেই জানান, জাতীয় দলে ডাকা হলে তিনি খেলতে প্রস্তুত।

একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন গত ডিসেম্বরে অবসর নেওয়া ইমাদ ওয়াসিমও। এরপরই দুজনকে ২৯ সদস্যের ফিটনেস ক্যাম্পে ডাকা হয়। 

মঙ্গলবার লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেন চার নির্বাচক ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইউসুফ, আবদুর রাজ্জাক ও আসাদ শফিক।

আমির ও ইমাদকে ফেরানোর বিষয়ে ওয়াহাব অন্যদের চোট ও ফর্মহীনতার প্রসঙ্গ টেনে বলেন, ইমাদ ও আমিরকে দলে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়াটা সহজই ছিল। তারা খেলার জন্য প্রস্তুত, আর হারিস রউফের চোট এবং মোহাম্মদ নেওয়াজের বর্তমান ফর্মও ছিল বিবেচনায়। আমির ও ইমাদ যে ম্যাচ–জেতানোর সামর্থ্যবান সেটা অস্বীকারের সুযোগ নেই। আমরা বিশ্বাস করি দলের লক্স্য–উদ্দেশ্য পূরণে তারা বলিষ্ঠ পারফরম্যান্স করবেন।

নিউজিল্যান্ড সিরিজের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬