ঘরের মাঠেই ফিরছেন চেন্নাইয়ের মুস্তাফিজ

০৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

© ফাইল ছবি

এবারের আইপিএলে টানা দুই ম্যাচ হার। ফলে জয়ের ধারায় ফেরার লক্ষ্যে সোমবার রাতে নিজেদের ঘরের মাঠেই ফিরছে চেন্নাই সুপার কিংস। তাদের প্রতিপক্ষ ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্স। 

এদিন টসে জিতে প্রতিপক্ষ কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আর এই ম্যাচ দিয়ে আবারও চেন্নাই নিজেদের স্কোয়াডে তারা ফিরিয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। ইনজুরি আক্রান্ত পাথিরানা মিস করছেন ম্যাচ।

একইসঙ্গে ছিটকে গেছেন দীপক চাহার।আগের ম্যাচে পারফর্ম করা মঈন আলীও বাদ পড়েছেন। স্কোয়াডে আছেন লংকান স্পিনার মাহিশ থিকসানা। পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন মুস্তাফিজ, তুশার দেশপান্ডে এবং শার্দুল ঠাকুর। 

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স নামছে নিজেদের অপরিবর্তিত একাদশ নিয়ে। ফিল সল্ট এবং মিচেল স্টার্কের সঙ্গে বাকি দুই বিদেশি হিসেবে আছেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। 

চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, সামির রিজভী, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শার্দুল ঠাকুর, তুশার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাহিশ থিকসানা। 

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কেটশ আইয়ার, শ্রেয়াশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামানদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। 

ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9