চেন্নাইয়ে ঘরের মাঠে আজ কি নামবেন মুস্তাফিজ

০৮ এপ্রিল ২০২৪, ০১:১৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

যুক্তরাষ্ট্রেের ভিসা প্রক্রিয়া শেষ করে ভারতে ফিরে গেছেন মুস্তাফিজুর রহমান। রোববার সন্ধ্যায় আইপিএল খেলতে ফেরেন তিনি। আজ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ছন্দে থাকায় এ ম্যাচে খেলতে পারেন মুস্তাফিজ।

আইপিএলের প্রথম তিন ম্যাচ খেলে ভিসার জন্য বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে ২ এপ্রিল দেশে ফেরেন ফিজ। পাসপোর্ট জমা দিলে রোববার হস্তান্তর করে আমেরিকান দূতাবাস। পাসপোর্ট হাতে পেয়ে তিনি ফিরে গেছেন চেন্নাই সুপার কিংসের ভেন্যুতে।

এবারের আইপিএলে চেন্নাইয়ের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছেন মুস্তাফিজ। প্রথম তিন ম্যাচেই সাত উইকেট নিয়েছেন। পার্পল ক্যাপধারীও হয়েছিলেন। শেষ ম্যাচ না খেলায় অবশ্য সেটি তার কাছে নেই।

চেন্নাই মুস্তাফিজকে ছাড়া খেলতে নেমে হেরেছে হায়দরাবাদের কাছে। দলটির পরবর্তী ম্যাচ কলকাতার বিপক্ষে আজ। চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা হওয়ায় একাদশে ফিজের থাকা অনেকটা নিশ্চিত। টানা দুই হারে কিছুটা ব্যাকফুটে দলটি। সে কারণে এ ম্যাচে মুস্তাফিজকে পেতে চাইবে আগেরবারের চ্যাম্পিয়নরা।

এবার জাতীয় দলের সূচির কারণে পুরো আইপিএল খেলতে পারবেন না মুস্তাফিজ। আটটি ম্যাচ খেলা হতে পারে বাংলাদেশি পেসারের। ঈদের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কারণে চলতি মাসের শেষে চেন্নাই ছাড়তে হবে মুস্তাফিজকে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।

ট্যাগ: ক্রিকেট
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9