রাতে মাঠে নামছে মুস্তাফিজের চেন্নাই

০৮ এপ্রিল ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

© ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আজ রাতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। চেন্নাই-কলকাতার ম্যাচটি চেন্নায়ের ভেন্যুতে স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি।

আইপিএলে চেন্নাইয়ের হয়ে এবার দারুণ ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচে ৭ উইকেট শিকার করে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। 

তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গত মঙ্গলবার দেশে আসার কারণে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে বিরতি শেষে গতকাল রোববার সন্ধ্যায় চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন মুস্তাফিজ।

মুস্তাফিজের না থাকার ম্যাচে বেশ ভুগিয়েছে চেন্নাইকে। আশানুরুপ বোলিং না হওয়ায় সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি হারতে হয় চেন্নাইকে। তাই ধারণা করা হচ্ছে আজ স্কোয়াডে থেকে দলের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ।

এ দফা ভারতে ৩০ এপ্রিল পর্যন্ত থাকা হবে মুস্তাফিজের। এনওসির মেয়াদ শেষ হলে জিম্বাবুয়ে সিরিজের জন্য আবারো বাংলাদেশে ফিরে আসতে হবে তাকে। আগামী ৮ এপ্রিল ঘরের মাঠ চীপকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের দল চেন্নাই।

 
আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত:…
  • ১৫ মে ২০২৬
হোস্টেলে সমকামিতা: পদ হারালেন সেই দুই ছাত্রদল নেতা
  • ১৫ মে ২০২৬
সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  • ১৫ মে ২০২৬
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসন…
  • ১৫ মে ২০২৬
আ.লীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ৫ ছাত্রদ…
  • ১৫ মে ২০২৬
নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলার পাশে যুব ও ক্রীড়া মন্ত্র…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081