পাকিস্তানের নতুন কোচ হলেন ‍ইউসুফ-রাজ্জাক

০৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
মোহাম্মদ ইউসুফ ও আব্দুর রাজ্জাক

মোহাম্মদ ইউসুফ ও আব্দুর রাজ্জাক © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইউসুফ ও রাজ্জাক। ইউসুফকে হেড কোচ আর রাজ্জাককে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

সাবেক এই দুই ক্রিকেটার শুধু আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য পাকিস্তান দলের কোচিংয়ের দায়িত্ব পালন করবেন। কিউইদের সাথে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

যদিও এখন পর্যন্ত পিসিবি বোলিং কোচ, উমর গুল এবং সাঈদ আজমলের ভবিষ্যৎ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তবে তারা সম্ভবত নতুন কোচিং টিমের সদস্য হিসেবে তাদের রেখে দেওয়া হবে।

তবে স্থায়ী কোচ নিয়োগের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে পিসিবি। বাবরদের কোচিংয়ের দায়িত্ব নিতে গ্যারি কারস্টেন ও জ্যাসন গিলেস্পির সঙ্গে কথাবার্তা চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

এর আগে মোহাম্মদ হাফিজকে পাকিস্তানের টিম ডিরেক্টরের পদ থেকে সরানোর পর থেকেই কোচের খোঁজে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের ভক্তদের জন্য সুখবর হলো জেসন গিলেস্পি পাকিস্তানের টেস্ট দলের কোচ হওয়ার জন্য সম্মত হয়েছেন। অন্যদিকে বোর্ডের অভ্যন্তরে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকার কারণে গ্যারি কারস্টেনের সাথে আলোচনা এখনও শেষ হয়নি।

নির্ভরযোগ্য এক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায় গিলেস্পি তার পারিশ্রমিক এবং পাকিস্তানে কত দিনের জন্য উপস্থিত থাকতে হবে এসব শর্তের খোলাসার পর দায়িত্ব নিতে সম্মত হয়েছে।

 
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬