মুহিত শর্মার কাছে ‘পার্পল ক্যাপ’ হারালেন মোস্তাফিজ

০৫ এপ্রিল ২০২৪, ০২:২১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এতদিন রাজত্ব করেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আসরে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার। এতে ফ্র্যাঞ্চাইজি লিগটির সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ ফিজের দখলেই ছিল। অবশেষে কাটার মাস্টারকে সেটি হারাতে হলো।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট টাইটান্স। এই ম্যাচে এক উইকেট শিকার করেন মুহিত শর্মা। এতে ফিজের সমান ৭ উইকেট হয় তারও। ফলে ইকোনোমিতে দ্য ফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন মুহিত।

চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে নিজের করা প্রথম দুই ওভারেই ৪ উইকেট শিকার করেন ফিজ। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেন ফিজ। গুজরাটের বিপক্ষে ৪ ওভারে খরচ করেন মাত্র ৩০ রান। শিকার করেন জোড়া উইকেট। এ ছাড়া তৃতীয় ম্যাচে ৪৭ রান খরচায় নেন এক উইকেট। সবমিলিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশি এই পেসার।

এদিকে চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে মঙ্গলবার দেশে ফেরেন ফিজ। এই কাজ শেষ করতে তার তিনদিন সময় লাগবে। তাই নিজেদের আগামী ম্যাচে (৫ এপ্রিল) ফিজকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস।

 
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9