তৃতীয় বোলার হিসেবে নারী টি-টোয়েন্টিতে দুই হ্যাটট্রিক ফারিহার

০২ এপ্রিল ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM
দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম

দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম © সংগৃহীত

ক্রিকেটের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম। হোম অব ক্রিকেট মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে প্যাভিলিয়নে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁহাতি এই পেসার।

এর আগে, ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেকে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুনের হ্যাটট্রিকের অভিজ্ঞতা রয়েছে।

মিরপুরে তখন হ্যারিস ও ওয়ারেহামের শো চলছিল। সফরকারীরা যেভাবে খেলছিল, তাতে মনে হচ্ছিল দুইশ পেরিয়ে যাবে দলীয় পুঁজি। তবে ইনিংসের ১২তম ওভারে ওয়ারেহাম প্যাভিলিয়নে ফিরলেই পাল্টে যায় ম্যাচের চিত্র। পরের ওভারে ফাহিমার জোড়া আঘাতে অ্যাশলেই গার্ডনারের পর ফেরেন হ্যারিস।

তবে ইনিংসের মূল নাটকীয়তা তখনও বাকি। ইনিংসের শেষ ওভারে আক্রমণে আসেন ফারিহা। তার ওভারেই প্রথম বলেই বাউন্ডারি হাঁকান পেরি। পরের দুই বলে আসে ২ রান। চতুর্থ বলে ওয়াইড লং অফে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে ফেরেন পেরি। পরের বলে পয়েন্টে ধরা পড়েন মলিনু। শেষ বলে অ্যারাউন্ড দ্য লেগে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বোল্ড হন মুনি। তাকে বোল্ড করেই হ্যাটট্রিক পূরণ করেন টাইগ্রেস পেসার।

নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ক্রিকেটার হিসেবে জোড়া হ্যাটট্রিকের মালিক এখন তৃষ্ণা। এর আগে, উগান্ডার কনসুলেট আওয়েকো ও হংকংয়ের ক্যারি চ্যানের এই কীর্তি গড়েন।

 
আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত:…
  • ১৫ মে ২০২৬
হোস্টেলে সমকামিতা: পদ হারালেন সেই দুই ছাত্রদল নেতা
  • ১৫ মে ২০২৬
সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  • ১৫ মে ২০২৬
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসন…
  • ১৫ মে ২০২৬
আ.লীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ৫ ছাত্রদ…
  • ১৫ মে ২০২৬
নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলার পাশে যুব ও ক্রীড়া মন্ত্র…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081