মাস্ক পরে মেট্রোরেলে মাশরাফি, চিনলেন না কেউ

০১ এপ্রিল ২০২৪, ১০:২৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
মুখে মাস্ক, চোখে চশমা আার মাথায় ক্যাপ পরে মেট্রোরেলে মাশরাফি বিন মর্তুজা

মুখে মাস্ক, চোখে চশমা আার মাথায় ক্যাপ পরে মেট্রোরেলে মাশরাফি বিন মর্তুজা © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের সব ফরম্যাটে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। পেস বোলিংয়ে দেশের অন্যতম সেরা তিনি। এখনও খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট।

এরইমধ্যে রাজনীতিতে নাম লিখিয়েছেন মাশরাফি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিট নিয়ে টানা দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নড়াইল-২ আসন থেকে। এবার জাতীয় সংসদের হুইপের দায়িত্বও পালন করছেন।

বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনায় থাকেন মাশরাফি। বিশেষ করে ভক্ত ও এলাকার মানুষের সঙ্গে তার কর্মকাণ্ড আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তেমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

আরো পড়ুন: একসঙ্গে কোহলি-গম্ভীরের যে দৃশ্যে অস্কার দিতে বললেন গাভাস্কার (ভিডিও)

এতে দেখা যাচ্ছে মুখে মাস্ক, চোখে চশমা আার মাথায় ক্যাপ পরে মেট্রোরেলে চড়েছেন মাশরাফি। তবে কেউ চিনতে পারেনি তাকে। এমন একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহযোগী অধ্যাপক ড. দেবু কুমার ভট্টাচার্য।

তিনি ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘বাসার পাশের মেট্রো ধরে সচিবালয়ের পথে হুইপ ক্যাপ্টেন মাশরাফী বিন মর্তুজা ভাই। আপনাকে জনগণ চেনে নাই। তাহলে বুঝতেন কতো রিল আর টিকটকে অংশ নেয়া লাগতো।’

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ স্মৃতি: বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গল্পে হারানো রেওয়াজ ফেরান…
  • ১৯ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের দুই দেশে ঈদগাহে নামাজ আদায় স্থগিত, জানা গেল ক…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence