টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

৩০ মার্চ ২০২৪, ০৯:৫০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
টসের সময় দুইদলের অধিনায়ক

টসের সময় দুইদলের অধিনায়ক © সংগৃহীত

বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ফলে সিলেট টেস্টের পর চট্টগ্রামেও আগে বল করবে স্বাগতিক বাংলাদেশ। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ শনিবার সকাল ১০টায়। সব মিলিয়ে দুই পরিবর্তন নিয়ে টাইগাররা একাদশ সাজিয়েছে। দীর্ঘ এক বছর পর এই ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান।  এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। ফলে বিশ্রাম দেওয়া হয়েছে সিলেট টেস্টে খেলা দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামকে।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো।

আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত:…
  • ১৫ মে ২০২৬
হোস্টেলে সমকামিতা: পদ হারালেন সেই দুই ছাত্রদল নেতা
  • ১৫ মে ২০২৬
সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  • ১৫ মে ২০২৬
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসন…
  • ১৫ মে ২০২৬
আ.লীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ৫ ছাত্রদ…
  • ১৫ মে ২০২৬
নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলার পাশে যুব ও ক্রীড়া মন্ত্র…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081