৪ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
৪ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার

৪ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার © সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারের বড় একটি সময় ইনজুরিতেই কেটেছে নেইমারের। ইনজুরিতে পড়ে ৪ মাস মাঠের বাইরে থাকার পর অনুশীলনে ফিরেছেন আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার। অনুশীলনে ফিরে ক্লাব সতীর্থদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন নেইমার। এমন সময় তার বেশ কিছু ছবি তোলা হয় এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা ছবিগুলোর মধ্যে একটি দ্রুতই ভাইরাল হয়। 

ভাইরাল হওয়া ছবিতে নেইমারকে দেখে মনে হয়েছিল ওজন বেঁড়ে গেছে। ক্যামেরা অ্যাঙ্গেলের কারণেই হয়তো এমনটি দেখা গেছে। তবে নেইমারের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও দেয়া হয়। এতে আল হিলাল ভক্তরা প্রতিক্রিয়াও জানান। নেইমারের বাড়তি ওজনের কারণে, তাকে খোঁচাও দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাবটির সমর্থকরা।

যদিও অন্য আরেকটি ক্যামেরাতে দেখা যায়, নেইমারের ওজন ঠিকই আছে। সত্যিকারই যদি তার ওজন বেড়েই থাকে, তবু স্বাভাবিক অবস্থায় ফিরতে তাকে ওজন কমাতে হবে না।

অনুশীলনে ফিরলেন নেইমার, ভক্তদের খোঁচা

ব্রাজিলিয়ান এই সুপারস্টারের সঙ্গে ইনজুরি ওতপ্রোতভাবে জড়িত। ক্যারিয়ারের লম্বা একটা সময় ইনজুরিতেই কাটাতে হয়েছে নেইমারকে। ব্রাজিলিয়ান এই ফুটবলার অনেকটা ঝুঁকি নিয়েই খেলেন মাঠে। প্রায় সময়েই প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ড্রিবলিংকে কৌশল হিসেবে কাজে লাগাতে চান নেইমার। অথচ তিনি চাইলেই সতীর্থদের বল সহযোগিতা নিয়েই সেটি করতে পারেন।

গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ৪৪তম মিনিটে চোট পান নেইমার। উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার। ব্যথায় মাঠে শুয়েই কাতরাতে থাকেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, মুখ খুললেন ১০ ছাত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল বন্ধের সিদ্ধান্ত জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালা করছে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9