নতুন চুক্তিতে বেতন কমেছে সাকিবের, বাকিদের কার কত

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM

© সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে গেলবারের তুলনায় কমেছে সাকিব আল হাসানের অর্থের পরিমাণ। নতুন বছরে দেশের ক্রিকেটার সবচাইতে আলোচিত ইস্যুর একটা কেন্দ্রীয় চুক্তি আর ক্যাটাগরি। ২১ ক্রিকেটারকে রেখে গেল সোমবার (১২ ফেব্রুয়ারি) ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। নতুন বছরে কারো বেতন না বাড়লেও ক্যাটাগরির কারণে কারো বেতন কমেছে, কারো বা বেড়েছে। প্রশ্ন হলো সেখানে কে কত বেতন পাচ্ছেন?

এ+, এ, বি, সি আর ডি। এবার ক্রিকেটারদের ভাগ করা হয়েছে এই পাঁচ ক্যাটাগরিতে। টেস্টে এ+ গ্রেডের বেতন সাড়ে ৪ লাখ টাকা। ওয়ানডেতে ৪ লাখ আর টি-টোয়েন্টিতে সংখ্যাটা সাড়ে তিন। একইভাবে এ ক্যাটাগরিতে টাকার পরিমাণ সাড়ে তিন লাখ, তিন লাখ আর ২ লাখ ৭৫ হাজার টাকা। টেস্ট, ওয়ানডে আর টি-টি-টোয়েন্টি ভেদে টাকার পরিমাণ ভিন্ন বি, সি আর ডি ক্যাটাগরিতেও।

মাসে সর্বোচ্চ ৯ লাখ ১০ হাজার টাকা তুলবেন তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বনিন্ম ১ লাখ টাকা করে পাবেন তানজিম সাকিব আর শেখ মেহেদী। সাকিব আল হাসানের একাউন্টে ঢুকবে ৭ লাখ ৯০ হাজার টাকা। মুশফিক পাবেন সাড়ে ৬ লাখ টাকা। 
 
এবার নজর দেয়া যাক কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে। তিন ফরম্যাটেই এ+ ক্যাটাগরিতে মোটে দুই জন। সাবেক আর নতুন অধিনায়ক সাকিব আর শান্ত। শান্ত এ+ ক্যাটাগরিতে এলেন এবারই প্রথম। তিন ফরম্যাটেই চুক্তিতে থাকা বাকি তিন ক্রিকেটার লিটন দাস, মেহেদী হাসান মিরাজ আর শরিফুল ইসলাম আছেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে।

সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক টেস্ট আর ওয়ানডে দুটোতেই আছেন এ+ ক্যাটাগরিতে। শুধু টেস্টের চুক্তিতে থাকা মুমিনুল হক ও তাইজুল ইসলামও এ+ ক্যাটাগরিতে। জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় সি আর মোহাম্মদ নাঈম ও খালেদ আহমেদ আছেন ডি ক্যাটাগরিতে।
 
এর বাইরে সাদা বলের চুক্তিতে থাকা একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদই আছেন এ+ ক্যাটাগরিতে। অপরিবর্তিত মুস্তাফিজুর রহমান। ওয়ানডেতে তাওহিদ হৃদয় ঢুকে গেছেন বি ক্যাটাগরিতে।

 তবে তিন ফরম্যাটে থাকলেই যে চুক্তির পুরো টাকা পাবেন বিষয়টি তেমন নয়। নিয়মানুযায়ী প্রথম চুক্তির শতভাগ, দ্বিতীয় চুক্তির ৫০ শতাংশ আর তৃতীয় চুক্তির ৪০ শতাংশ অর্থ ঢুকবে তার একাউন্টে। শান্তকে দিয়েই উদাহরণ দেয়া হয়েছে। প্রতি ফরম্যাটের অধিনায়ক হওয়ায় অতিরিক্ত ৪০ হাজার করে আরও মোট ১ লাখ ২০ হাজার টাকা প্রতি মাসে ঢুকবে শান্তর একাউন্টে।

 এছাড়াও সাকিব ৭ লাখ ৯০ হাজার টাকা, মুশফিক সাড়ে ৬ লাখ, লিটন ৬ লাখ ৫ হাজার, মিরাজ-শরিফুল সাড়ে ৫ লাখ, তাসকিন ৫ লাখ ৭৫ হাজার, রিয়াদ ৪ লাখ, মুস্তাফিজ ২ লাখ ৮৭ হাজার ৫শ আর তাওহিদ হৃদয়ের একাউন্টে ঢুকবে ২ লাখ ৬২ হাজার ৫শ টাকা।

 কেন্দ্রীয় চুক্তির বাইরে কোনো ক্রিকেটার গোটা সিরিজের স্কোয়াডে থাকলে তিনি ওই মাসের ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন। তবে গোটা সিরিজে না থাকলে অর্থে পরিমাণ হয়ে যাবে অর্ধেক। এর বাইরেও নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেললে ১ লাখ টাকা করে আর্থিক প্রণোদনা পাবেন ক্রিকেটাররা।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, মুখ খুললেন ১০ ছাত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল বন্ধের সিদ্ধান্ত জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালা করছে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9