বিসিবির ২১ জনের কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদ থাকলেও বাদ পড়েছেন তামিম

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ

তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে নতুন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি প্রকাশের ঘোষণা দিয়েছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ঘোষিত নতুন চুক্তিতে এবারও জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এর আগের বছর চুক্তিতে থাকলেও এবার রাখা হয়নি ওপেনার তামিম ইকবালকে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির পরিচালনা বোর্ডের নবম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; ক্রিকেটের এই ৩ সংস্করণে আগামী এক বছরের জন্য ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বিসিবি। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেন।

যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। তিন ফরম্যাটের চুক্তিতেই রয়েছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেদেহী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। চুক্তি থেকে বাদ পরার শঙ্কায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ওয়ানডে চুক্তিতে। তবে টি-টোয়েন্টি চুক্তিতে তাকে রাখেনি বিসিবি।

এদিকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। চুক্তি থেকে তার বাদ পড়া নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। এছাড়া বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইবাদত হোসেন। টেস্ট ও ওয়ানডে চুক্তিতে রয়েছেন মুশফিকুর রহিম। 

২০২৪ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।

ওয়ানডে ও টি-২০: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান।

এদিকে,  আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। তামিমের সঙ্গে বিভিন্ন সময়ে একাধিকবার কথা হয়েছে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের। তবে সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন, তামিমের সঙ্গে আবার কথা বলবেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, ‘তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। ঢাকায় ফিরলে তামিমের সঙ্গে জালাল ভাই ও অন্যরা বসবে। তারা বসার পর আমি নিজেও বসব। এই বিপিএল চলাকালীনের মধ্যেই সব সিদ্ধান্তগুলো জানাতে পারব। এর আগে বলাটা আসলে মুশকিল।’

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, মুখ খুললেন ১০ ছাত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল বন্ধের সিদ্ধান্ত জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালা করছে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9