দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস © সংগৃহীত

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। তবে বাসটিতে কোনো ক্রিকেটার ছিলেন না বলে জানা গেছে। এছাড়া বাসে থাকা কারও কোনো ক্ষতি হয়নি বলেও জানা গেছে।

গতকাল রাতে ঢাকা থেকে টিম বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। বাসে শুধু চট্টগ্রাম দলের টিম বয়রা ছিলেন। এছাড়া বাসটিতে ছিল ক্রিকেটারদের সরঞ্জাম। আজ সকাল সাতটায় বাসটি সীতাকুন্ডে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তবে কারোর তেমন কোনো ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন।

নিজেদের শহরে বিপিএল মাতাতে আজই ঢাকা ত্যাগের কথা আছে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে তারা। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চ্যালেঞ্জার্স।

জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬