সাতক্ষীরায় অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM

© টিডিসি ফটো

সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শান্তির প্রতীক কবুতর পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পত্নী মিসেস জেসমিন জাহান।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এর পরে বিকালে প্রধান অতিথি হিসেবে অ্যাথলেটিকস প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন এবং বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহম্মদ মতিউর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভানেত্রী ও অতিরিক্ত জেলা প্রশাসক পত্নী মিসেস জেসমিন নাহার, মিসেস শাহিনা আক্তার টুম্পা, মিসেস মহসেনা শেখ, মিসেস ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদিকা ফারহা দিবা খান সাথি, সহ সম্পাদিকা জেসমিন আক্তার চন্দন, সদস্য মিসেস সাহানা মহিদ বুলু,  সরকারি কমিশনার ভূমি  সুমনা আইরিন, ইসমত আরা, মমতাজ খাতুন মিরা, রুপালি খান, নাসরিন খান লিপি, মারুফা আক্তার শম্পা, রাফিয়া খাতুন, লাবনী দত্ত, জোসনা দত্ত প্রমুখ।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, মুখ খুললেন ১০ ছাত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল বন্ধের সিদ্ধান্ত জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালা করছে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9