বিপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন মাশরাফি

৩১ জানুয়ারি ২০২৪, ০১:৪৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে সরে দাঁড়াচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। নানা বিতর্ক আর প্রশ্নের মুখোমুখি হওয়ার পর চলতি আসর থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি। আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক।

সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফির অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দলের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। 

আরও পড়ুন: ১ মিনিটের বিজ্ঞাপনে যত টাকা আয় করেন মেসি

তবে পুরো আসরের জন্যই মাশরাফিকে ছাড়তে হচ্ছে না সিলেটের। দলটির প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close