বিসিবির সভাপতি হওয়া ও রাজনীতি নিয়ে যা বললেন তামিম

১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৫০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM

খেলার মাঠ থেকে তারকা খেলোয়াড়দের রাজনীতির মাঠে যাওয়া নতুন নয়। রাজনীতিতে আলোচনায় মাশরাফি বিন মুর্তজার নামটা আসবে সবার আগে। গেল নির্বাচনে যোগ দিয়েছেন সাকিব আল হাসানও। স্বাভাবিকভাবেই জনমনে কৌতূহল আছে, ক্রিকেট তারকাদের মধ্যে খেলার মাঠ থেকে আর কে নামতে পারেন রাজনীতির মাঠে।

বিপিএল দল ফরচুন বরিশালের অনুশীলন শেষে তারকা ক্রিকেটার তামিম ইকবালকে আজ এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। রাজনীতির প্রশ্নে কিছুটা ধাক্কা খেলেন এই ওপেনার। নিজেকে সামলে তিনি বলেছেন, ‘ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি “না” বললাম। এরপর দেখা গেল ১০ বছর হলো, তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি “না” বলেছিলাম।’

রাজনীতি নিয়ে তামিমের আপাতত কোনো পরিকল্পনা নেই—কিন্তু সম্ভাবনাও উড়িয়ে দেননি। তিনি আরও বলেন, ‘সুতরাং কখনোই কোনো কিছুকে “না” বলা ঠিক নয়। তবে এই মুহূর্তে (রাজনীতি নিয়ে) আমার কোনো পরিকল্পনা নেই।’

সাকিব এর মধ্যেই বিসিবির সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তামিমের এমন কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে টাইগার এই ওপেনার বলেন, ‘আমার এইসবে কোনো কিছু না। ইউ নেভার নো, ফিউচার আপনাকে কোন জায়গায় নিয়ে যায়। যদি আল্লাহ আমার কপালে ওই রকম কিছু লিখে রাখেন, সেটা অটোমেটিক্যালি হবে। ওইটা আমি জোর করে চেয়ে নিতে পারব না।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার পর বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা  মাশরাফি বিন মুতর্জা ও সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন কী না বা দেখা হলে জানাবেন কী না এমন প্রশ্নে তামিম বলেন, 'আমার সাথে এখনো দুইজনের কারোর সাথেই দেখা হয়নি। যদি দেখা হয় অবশ্যই কথা তো হবে তখন দেখা যাক কি হয়।

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9