ধোনির বিরুদ্ধে মানহানির মামলা

১৭ জানুয়ারি ২০২৪, ০৪:০১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি © সংগৃহীত

ব্যবসায়িক কারণে আদালতের চক্করে পড়তে হলো সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন দুই সাবেক ব্যবসায়ী অংশীদার মিহির দিবাকর ও তার স্ত্রী সৌম্য দাস। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি সংস্থার কর্ণধার এই দম্পতি। দিল্লি হাইকোর্টে আগামীকাল বিচারপতি প্রতিভা এম সিংহ মামলাটির শুনানি করবেনে। এর আগে অবশ্য ধোনি এই দুজনের বিরুদ্ধে ১৫ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছিলেন। 

পিটিআই জানিয়েছে, ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট মামলা করেছেন দিবাকর। ভারতের সাবেক অধিনায়কের অভিযোগ ভিত্তিহীন এবং অবমাননা কর বলে এই মামলা করেছেন ভারতের হয়ে ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার। এই মানহানির জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন এই দম্পতি। সঙ্গে বিষয়টি যেন সামাজিক মাধ্যমে আলোচনা ও সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয় সেই নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছেন তাঁরা। 

দিবাকর-সৌম্যা দম্পতির বিরুদ্ধে কিছুদিন আগে অবশ্য মামলা করেছেন ধোনি। ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনে মামলাটি করেছিলেন ভারতকে টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ধোনির অভিযোগ ছিল, চুক্তির শর্ত লঙ্ঘন করেছে দিবাকরের সংস্থা অর্ক স্পোর্টস। 

এর জেরে পরে চুক্তি ভেঙে দেন ধোনি। কিন্তু পরে বকেয়া ১৫ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি নাকি দিবাকরের সংস্থা। প্রথমে সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটমাট করার চেষ্টা হলেও তা সাফল্যে মুখ দেখেনি। এ কারণেই পরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধোনি। ২০১৭ সালে দিবাকরের ক্রিকেট একাডেমির সঙ্গে চুক্তি করেছিলেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার। এরও আগে থেকে তাঁদের মধ্যে বন্ধুত্ব ছিল। ধোনির সঙ্গে রঞ্জি ট্রফিতেও খেলেছেন দিবাকর।

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9